এই পোস্টটি তৈরী করেছি ব্লগ এর সকল ব্যানার এবং ব্যাকগ্রাউন্ড যা আমি অনেক যত্ন করে বানিয়ে আপলোড করি তা আমার রিডারদের দেখানোর জন্য!
টুইটপিক এ আমার কিছু ব্যানার এর ছবি আছে। এছাড়া এখন থেকে এখানেও সংগ্রহ করে রাখব যদি কেও দেখতে চায়।
কিছু নতুন এলিমেন্ট এর উপর কাজ করা ব্যানার

আমার খুব পছন্দের একটা ব্যানার…

আমার অনেক প্রিয় ডিজাইন এর মধ্যে এই ব্যানারটা অন্যতম।

কিছু নতুন ডিজাইন দিয়ে বানিয়েছিলাম ব্যানারটা তাই অনেক স্পেসাল।

এই ব্যানারটা কেন যেন ব্যাবহার করার সুজোগ হয়নি!!

এই ব্যানারটা আমি কখনই ব্যাবহার করিনি…

কোন কারন ছাড়াই এই ব্যানারটা বানালাম। কেন বানালাম জানিনা।

লাল রং এর ফুল আমার দেখতে খুব ভাললাগে। তাই হয়ত বেলির পর আমি সব সময় কৃষ্ণচূড়াকে ভালবাসি। কিন্তু কৃষ্ণচূড়ার কোন এলিমেন্ট আমার কাছে নাই তাই দুধের স্বাদ আমি ঘোলে মিটানোর ব্যার্থ চেষ্টা করলাম।

হলুদ রঙটা আমার বেশ প্রিয় একটা রঙ! হলুদ রঙ এর আউটফিট পরলে নাকি আমাকে কাঁচা হলুদের মত লাগে!!

খুব প্রিয় গান, যখন নীরবে দূরে… সেই গান শুনতে শুনতে বানানো আমার এই ব্যানার।

প্রচন্ড বৃষ্টি ভালবাসি তাই…

কেন যেন সেদিন মনে হল, সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যানার বানালে কেমন হয়? বাস বানিয়ে ফেললাম। এই প্রথম বাংলা ফন্ট ব্যাবহার করলাম ব্যানার এ।

হঠাৎ করে বানিয়েছিলাম এই ব্যানারটা। ভাললাগছিল না তাই ভাবলাম কিছু একটা করি! বাস, বসে গেলাম বানাতে।

লেক, পানি আর নীল রঙ খুব ভাললাগে। একটা জীবন্ত কিছু তৈরী করার প্রচেষ্টা মাত্র…

অনেককেই হলুদ রঙ এ প্যাঁচার মত লাগে। তবে আমার গায়ের রঙ এর সাথে কেন যেন হলুদ রঙ এর অনেক ভাল সম্পর্ক। হলুদ পরলে সবাই বলে আমাকে নাকি অনেক বেশি ফর্সা লাগে। তাই কোন সন্দেহ ছাড়াই হলুদ আমার প্রিয় রঙগুলোর মধ্যে অন্যতম। তাই হলুদ রঙ এর উপর বানানো এই ব্যানার অনেকদিন ছিল ব্লগ এ।

হঠাৎ করে মনে হল আকাশি রঙ এর একটা ব্যানার বানাবো! সাথে মিক্স করলাম সাদা রঙ! একটু আনজেলিক ভাব আনার চেষ্টাও ছিল।

এই ব্যানারটা বানিয়েছিলাম রাতের তারা ভাললাগে বলে…

এই ব্যানারটা বানিয়েছিলাম ফলমূলের কথা চিন্তা করে।












এগুলি তোমার নিজ হাতে বানানো ব্যনার! ছবির প্রতিটি element তুমি বানিয়েছো! তারমানে গ্রাফিক্স ডিজাইনিং-এ তুমি পটু। আমার খুব ইচ্ছা ছিলো গ্রাফিক্সের উপর কাজ করা। ফটোশপে বসেছি অনেকবার কিন্তু সামান্য কিছু টিপস্ শেখা ছাড়া আর কিছুই শিখতে পারিনি আর তাই আশেপাশে যখন কাউকে সুন্দর করতে দেখি, খুব ভালো লাগে আবার নিজে পারিনা সেটা মনে করে কষ্টও লাগে।
তোমার আরেকটা লেখায় জানলাম তুমি বেকার, যদিও তোমার ultimate target কি জানিনা, তবে এমন পাকা technical হাত যতক্ষন আছে, freelance কাজ করতে পারো।
আপু, আমার এই কমেন্টটা পাবলিস করার দরকার নেই। এটা তোমাকে একটা বিষয়ে অবগত করার জন্য লিখছি। তোমার প্রতিটি লিখা ফুল লোড হয় যখন তোমার ব্লগপেজে নেভিগেট করি। আমি মনে করি তুমি যদি more ফাংশনটা ইউজ করতা তবে তোমার পাঠকরা আরো সহজে ও দ্রুত তোমার ব্লগে নেভিগেট করতে পারতো এবং পছন্দের পোষ্টে ক্লিক করে পড়তে পারতো। মনে হয় বুঝতে পারছো না আমার কথা তাই না? তুমি যদি আমার blog http://learningfrommylife.wordpress.com, http://leelens.wordpress.com ভিজিট করো তবে দেখবে কোন লেখাই বা ছবি পূর্ন লোড হয়না। বরং প্রতিটি লেখার কিছু অংশ নিয়ে লোড হয় বা ছবিগুলির থাম্বনেইল লোড হয়। তাতে পাঠক প্রয়োজনে সহজে নেভিগট করতে পারে এবং যে লেখাটি পড়তে চায় বা যে ছবিটি দেখতে চায় সেটি ক্লীক্ করতে পারে। এটার আরেকটা উপকারও আছে। যেমন, প্রতিটি লেখা ও ছবি অযথা ডাউনলোড হয়না। তাতে পাঠকের নেট ডাটা যদি লিমিটেড হয়,তবে সেও উপকৃত হয়। More ফাংশনটি টুলবারেই পাবে। যখন কোন পোষ্ট লিখবে, তখন খেয়াল করে দেখো More নামের বাটন পাবে।
আমি অপশনটা খুঁজে দেখব ভাইয়া।
একটা অনুরোধ করতে পারি…?
আমার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য কি এমন সুন্দর একটা ব্যনার বানাইয়া দেওয়া যায়…?
অবশ্যই যায়। আপনি আমাকে আপনার ওয়ার্ডপ্রেস থিমের যেই হেডার আছে তার width and height টা জানালে আমি সেই অনুসারে বানিয়ে দেব। এইটা আপনি জানতে পারবেন হেডার অপশন এ যেয়ে। যখন আপনি হেডার আপলোড করবেন সেই সময় আপনাকে একটা মিনিমাম সাইজ দিবে। ঐ সাইজটা আমাকে দিয়েন।