অনেকদিন পর মনে হল একটা গান শেয়ার করি। বেশ কিছু দিন ধরে এই গান ভিষন গুনগুন করে গাওয়া হচ্ছে কিন্তু সময়ের অভাবে আমি ঠিক মত ব্লগ আপডেট করতে পারছিনা। আজ যেহেতু একটু সময় পেলাম তাই ভাবলাম কেননা একটা খুব সুন্দর গান দিয়ে সবাইকে আনন্দ দেই? আমি জীবনের অনেক ছোট ছোট ahhsome বিষয় তুলে ধরার ব্যার্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আজ এই গানের মধ্যে দিয়ে সেই চেষ্টা চলুক। Rockstar ফিল্ম নিশ্চয় অনেকের দেখা হয়ে গেছে? মজার ব্যাপার হচ্ছে আমি এখনও দেখিনি। সত্যি কথা বলতে গেলে আমি ফিল্ম দেখতে একদম পছন্দ করিনা। তাও যদি থিয়েটার এ যেয়ে ঘটা করে দেখা যেত তা আলাদা কথা। ঘরে বসে দুই ঘন্টা একটানা আমি ডিভিডি চালিয়ে বসে থাকব তা একেবারেই সম্ভব না। এই কারনে আমার Rockstar ফিল্মটা এখনও দেখা হয়নি। যদি কখনও টেলিভিশন এ দেখায় তাহলে একটা চান্স নেব। কারন সেখানে ব্রেক থাকবে আর আমি ব্রেক এ ইচ্ছামত ঘুরে ফিরে ফিল্ম আরাম করে দেখতে পারব। আমি সেই ফিল্ম এরই এক কম পরিচিত গান নিয়ে এসেছি। গানটা আশা করি সবারই ভাললাগবে।
গানও আমি সব শুনিনা। হঠাৎ করে যদি মন ছুঁয়ে যায় তো শুনি না হলে দেখা যায় আমি কিছুদিন হার্ডডিস্ক এ রেখে পরে আবার মুছে ফেলি। এই গানটা শুনেছিলাম যখন Rockstar ফিল্ম এর অরিজিনাল সাউন্ড ট্র্যাকগুলো ডাউনলোড করি। এক সাথে পুরো এলবাম নামানোর কারনে আমি সব গুলো গান একবার করে শুনে দেখি। এই গানটা যখন শুনলাম কেন যেন মনে হল আমি নিজেই গানটা লিখেছি এবং গাচ্ছি। থমকে যাই গানের সুরের গভীরতা শুনে। কেমন যেন nostalgic হয়ে যাই। গান শুনে মন খারাপ আমার দফায় দফায় হতে থাকে তবে সেই মন খারাপ হবার মধ্যেও এক অন্য রকমের আনন্দ আছে। লক্ষ্য করে দেখলাম যেই গান শুনলে আমি অন্য দুনিয়ায় চলে যাই, সেই গানই সব সময়ের প্রিয় গানের তালিকায় নাম লেখায়। যেমন কাভিতার গাওয়া এই অদ্ভুত গানটা। এখনও শুনছি! শুনছি আর অবাক হচ্ছি কি করে রেহমান এত সুন্দর করে গানের কথায় সুর এনে আমার চোখের কোনায় জল আনতে পারে।
বাহিরে প্রচন্ড বাতাস বইছে। সেই বাতাসের সাথে এই গানের কি অবিকল মিল !
এমন অনেক গান আছে, ধীরে ধীরে সব গানগুলো ব্লগ এ পোস্ট করব। Till then সবাই শীতের শেষ মুহুর্তে পিঠাগুলো ভাল করে খেয়ে নিন।
Main har jagah
Miloongi ab tujheTum ko..
Paa hi liya..
Paa hi liya..











এই প্রথম শুনলাম কেউ মুভির মধ্যে এডড পছন্দ করে……:)
গানটা আসলে সুন্দর……..
Pingback: অফুরন্ত সময় এবং সময়ের ব্যাপক ব্যাবহার! « অসময়ে আমন্ত্রন…
Pingback: রকস্টার জরডান :) « অসময়ে আমন্ত্রন…