Do you want to fall out of love completely or do you want to reignite the spark of romance? It’s really all in your own hands.
Ever since I saw this picture, i knew i would like to fall in love again
কখনও কি কোন বিয়ের ছবি দেখে মনে হয়েছে, “ইশ্ এই রকম একটা ছবিতে আমার থাকার দরকার ছিল?”
কথা গুলো বলতে আমার খুব নিজের কাছেই খুব অবাক লাগছে। সত্যতা অস্বীকার কোন উপায়ও আমার নেই। আমি জানিও না হঠাৎ কি হল আমার! এত দিন পর কেন আমার অপ্রত্যাশিত ভাবে কাওকে জীবনে জায়গা করে দিতে ইচ্ছা করছে বলতে পারবনা। কিছু দিন এক বান্ধবীর বিয়ের ছবি দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে এই ছবিটা এসে পরে। কোন ছবি? নীচের ছবিটা।

Ahhsome moment of an awesome couple
এই ছবি দেখে কেন আমার প্রেমে পড়তে ইচ্ছা হচ্ছে? whats so special about this picture?
I don’t know whether its me নাকি অনেকেই বিয়ের ছবি দেখতে যেয়ে কোন একটা ছবিতে এসে আকস্মিক ভাবে নিজেকে অন্যের জায়গায় তুলে ধরতে বেশ মজা লাগে? সবারই বিয়ে নিয়ে, ভালবাসা নিয়ে বেশ কিছু কল্পিত চিত্র থাকে। আমারও আছে। আমিও অনেক বার সেই চিত্র মনে মনে নিজের মত করে পালটাই আবার আঁকি। এই ছবি দেখার সময় আমি কয়েক সেকেন্ড এর জন্য থমকে যেয়ে ভাবি এখানে হচ্ছিলটা কি! পরে যার ছবি তার মন্তব্য পরে বুঝতে পারলাম, ছবিটি natural posing। ঘুরে ফিরে অনেকবার ছবিটা দেখে মনে হল আমি এদেরকে কোথায় যেন দেখেছি!! এর থেকে বেশি কিছু আর বলা সম্ভব না। আমাকে মাফ করে দিয়েন!
এই ছবি দেখার পর , ছবির পিছনের প্রমোপাখ্যান শোনার পর থেকে আমার কেন যেন খুব ইচ্ছে করছে একটা চুটিয়ে প্রেম করার। মনে হচ্ছে আমার আরেকটা সুজোগ কাওকে দেয়া দরকার। এইবার না হয় নিজের জন্য! I am not dating anyone। আমার ইচ্ছাও করত না। এমন না যে ছেলের অনেক অভাব বা আমি যেমন ছেলে চাই তেমন পাচ্ছিনা। চাইলেই এখনই একটা প্রেম করতে পারি কিন্তু মন থেকে আমার কখনও ইচ্ছাটা আসে না। বার বার মনে হয় একা আছি অনেক ভাল আছি কি দরকার চেয়ে চেয়ে ঝামেলা বাড়ানোর। আর যেহেতু ইচ্ছা হত না তাই বন্ধুত্ব পর্যন্তই আমার সীমানা। আমাকে সব সময়ই একটু গম্ভীর ছেলেরা Turn off করে! আমার বরাবরই হাসিঠাট্টা করে, অনেক সহজে যে মানুষের খুব কাছে চলে আসতে পারে এমন ছেলে পছন্দ। তাই বলে আবার অতিমাত্রার খেয়ালি ছেলে পছন্দ না। চুপ করে ভাব মেরে বসে থাকবে এমন ছেলে দেখলে আমার গা জ্বালা করে। আমার মাঝে মাঝে মনে হয় আমি সত্যি একদিন গম্ভীর কাওকে বিয়ে করে নিজের বাকি চুলগুলোকেও বিদায় জানাব।শরীরের অতিরিক্ত মেদ ঝরে যাবে আমার।
আমি যেমনই চাইনা কেন, আল্লাহ কিন্তু অনেক আগেই আমার কপালে জীবনসাথী লিখে রেখেছে। যতই হৈচৈ করি, যার সাথে বিয়ে লেখা আছে তার সাথেই হবে। কিন্তু মানুষের স্বপ্ন দেখা কি বন্ধ হয়? আমার যতদিন বিয়ে না হয় আমি ততদিন অন্তত স্বপ্ন তো দেখতে পারি একজন খোশমেজাজের ছেলের সাথে আমার প্রনয়ের?
যে যাই ভাবুক না কেন জীবন একটাই। আর বিয়ের আগের এই জীবন আমি কোন দিন ফিরে পাব না। তাই যত ইচ্ছা স্বপ্ন দেখাদেখি আমি শেষ করে নেই কারন একবার বিয়ের পিড়িতে বসলে জীবনটাই হয়ত চূর্ন চূর্ন হয়ে যাবে।
আসলেও কি চূর্ন হবে? সেটা তো বিয়ের পরই জানা যাবে। তবে আমার কিন্তু শুধু এই ছবি না, আরো বেশ কিছু ছবি দেখে অস্বাভাবিক ভাল লেগেছে। আমি শুধু সব চেয়ে সুন্দর ছবিটা ব্লগ এ শেয়ার করলাম। অন্যগুলো না হয় আরেকদিন পোস্ট করব?
Till then, প্রেম করুন কিন্তু সঠিক মানুষের সাথে। জীবনে একটি কালো অধ্যায় সংযুক্ত করে আগামী দিনগুলোকে নষ্ট করেন না।














